Menu

Nepal Tour
কাঠমান্ডু-পোখারা

5 Days 4 Nights
৪ রাত ৫ দিন

কাঠমান্ডুর ঐতিহাসিক ঐতিহ্যের পদচিহ্ন ধরে হিমালয়ের মুগ্ধকর পাহাড়ি পথে পোখরা যাত্রা। সারাংকোটের চূড়া থেকে উদীয়মান সূর্যের প্রথম আলো আর ফেওয়া লেকের শান্ত জলে বোটিং—সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চ। ডেভিস ফলস এবং গপ্তেশ্বর গুহার রহস্যময় সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই ৪ রাত ৫ দিনের বিশেষ প্যাকেজে থাকছে থ্রী স্টার স্ট্যান্ডার্ড/প্রিমিয়াম হোটেল, এসি/হিটার রিজার্ভ গাড়ি এবং সার্বক্ষণিক গাইডেন্সের নিশ্চয়তা। Perfect Deal Tours-এর দক্ষ পরিকল্পনায় আপনার প্রতিটি মুহূর্ত হবে জাদুকরী ও স্মরণীয়। আমরা দিচ্ছি স্বল্প খরচে সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি। কোন প্রকার অতিরিক্ত বা হিডেন খরচ ছাড়াই নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন এই ট্যুরে।

২ জন (জনপ্রতি)৳২১,০০০
৩ জন (জনপ্রতি)৳২০,০০০
৪ জন (জনপ্রতি)৳২১,০০০

বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা (৪ রাত ৫ দিন)

দিন ১

কাঠমান্ডু আগমন ও হোটেল চেক-ইন

কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্রতিনিধি আপনাকে স্বাগত জানাবেন। সেখান থেকে রিজার্ভ গাড়িতে আপনাকে নিয়ে যাওয়া হবে হোটেলে। চেক-ইন শেষে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলের সময়টা নিজের মতো করে ঐতিহাসিক থামেল স্ট্রিট ঘুরে দেখতে পারেন। রাত্রিযাপন কাঠমান্ডুতে।
দিন ২

চন্দ্রগিরি ক্যাবল কার ও পোখরা যাত্রা

সকালে নাস্তা শেষ করে আমরা রওনা হবো চন্দ্রগিরি হিলের উদ্দেশ্যে। ক্যাবল কারে চড়ে হিমালয়ের প্যানোরামিক ভিউ দেখে নিয়ে পোখরার পথে যাত্রা শুরু হবে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর নদীর সৌন্দর্য উপভোগ করে বিকেলে স্বপ্নের শহর পোখরা পৌঁছানো। রাত্রিযাপন পোখরায়।
দিন ৩

সারাংকোট সূর্যোদয় ও সিটি সাইটসিয়িং

ভোরে সারাংকোট থেকে হিমালয়ের চূড়ায় সূর্যোদয়ের জাদুকরী দৃশ্য উপভোগ। এরপর হোটেলে ফিরে নাস্তা সেরে সারা দিন পোখরার দর্শনীয় স্থানগুলো—ফেওয়া লেকে বোটিং, ডেভিস ফলস, গুপ্তেশ্বর মহাদেব গুহা এবং পুমদিকোট শিব স্ট্যাচু ভ্রমণ। রাত্রিযাপন পোখরায়।
দিন ৪

কাঠমান্ডু প্রত্যাবর্তন ও ফ্রি টাইম

সকালের নাস্তা সেরে পোখরা থেকে পুনরায় কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা। পথে মনোরম পাহাড়ি পরিবেশের মাঝে লাঞ্চ বিরতি। সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছে হোটেলে চেক-ইন। এই সময়টা আপনার কেনাকাটা বা ব্যক্তিগত পছন্দের জায়গার জন্য ফ্রি থাকবে। রাত্রিযাপন কাঠমান্ডুতে।
দিন ৫

সিটি ট্যুর ও বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা

সকালে কাঠমান্ডুর দরবার স্কয়ার এবং স্বয়ম্ভুনাথ (মাঙ্কি টেম্পল) দর্শন। শেষ মুহূর্তের টুকটাক কেনাকাটা সেরে আপনার ফ্লাইটের নির্ধারিত সময়ে আমরা বিমানবন্দরে পৌঁছে দেব। চমৎকার স্মৃতি নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে বিদায়।
💡
বিশেষ দ্রষ্টব্য:

কাঠমান্ডু থেকে পোখরা যাত্রা প্রায় ৭-৮ ঘণ্টা। আবহাওয়া ও ট্রাফিক বিবেচনায় সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে।

এক্সক্লুসিভ হোটেল সিলেকশন

📍 Sightseeing Highlights

Kathmandu Durbar Square
Kathmandu
Swayambhunath Temple
Kathmandu
Patan Durbar Square
Kathmandu
Chandragiri Hills
Kathmandu
Fewa Lake
Pokhara
Gupteswor Cave
Pokhara
Devis Fall
Pokhara
Sarangkot Sunrise Point
Pokhara
Pumdikot Shiva Statue
Pokhara
Phewa Lake Boating
Pokhara

🏢 Office & Policies

📍 Dhaka Office
218 Shahera Tropical Center, 5th Floor, Elephant Road, Bata Signal, Dhaka-1205.
📍 Nepal Office
First Floor, Hotel Lotus Grand, Paknajol Marg, Kathmandu, Nepal.
General Company Rules-Regulations Applicable (informed at booking).
Booking, Cancellation, and Refund Policy (informed at booking).
For Kids policy and more details, please Knock on WhatsApp.
Perfect Deal Tours reserves the right to make changes subject to negotiation.
* Previous pricing will not remain valid upon posting the latest one at our Facebook page.
হোম প্যাকেজ
ভিসা হোয়াটসঅ্যাপ