Menu

Nepal Tour
কাঠমান্ডু-পোখারা- ঘান্ড্রুক

6 Days 5 Nights

কাঠমান্ডুর ঐতিহাসিক ঐতিহ্যের পদচিহ্ন ধরে হিমালয়ের মুগ্ধকর পাহাড়ি পথে পোখরা ও পাহাড়ী গ্রাম ঘান্ড্রুক যাত্রা। অন্নপূর্ণা রেঞ্জের পাদদেশে ঘান্ড্রুকের পাথুরে পথ আর পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া আপনার ভ্রমণকে করবে অনন্য। সারাংকোটের চূড়া থেকে উদীয়মান সূর্যের প্রথম আলো আর ফেওয়া লেকের শান্ত জলে বোটিং—সব মিলিয়ে এক জাদুকরী রোমাঞ্চ। আমরা দিচ্ছি থ্রী স্টার স্ট্যান্ডার্ড/প্রিমিয়াম হোটেল, এসি/হিটার রিজার্ভ গাড়ি, এবং প্রতিদিন পুষ্টিকর ৩ বেলা (ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার) স্বাস্থ্যসম্মত খাবার। সাথে থাকছে নেপালি কালচারাল প্রোগ্রাম আর অভিজ্ঞ গাইডেন্সের নিশ্চয়তা। Perfect Deal Tours-এর দক্ষ পরিকল্পনায় আপনার প্রতিটি মুহূর্ত হবে জাদুকরী ও স্মরণীয়। কোন প্রকার অতিরিক্ত বা হিডেন খরচ ছাড়াই স্বল্প খরচে সেরা সেবার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

২ জন (জনপ্রতি)৳ ৩৫,০০০
৩ জন (জনপ্রতি)৳ ৩২,০০০
৪ জন (জনপ্রতি)৳ ৩২,০০০

এক্সক্লুসিভ প্যাকেজ হাইলাইটস

🏨

প্রিমিয়াম আবাসন

৩* স্টার স্ট্যান্ডার্ড হোটেল নাইট স্টে (এসি/হিটার রুম)।

🍱

স্বাস্থ্যসম্মত খাবার

ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার (হালাল/ট্র‍্যাডিশনাল সেট মেন্যু/বুফে)।

🚐

রিজার্ভ ট্রান্সপোর্ট

সাইটসিয়িং এর জন্য এসি/হিটার রিজার্ভ (হায়েস/স্কোরপিও)।

🚌

বিজনেস ক্লাস টিকেট

কাঠমান্ডু-পোখারা-কাঠমান্ডু (২/১ সীট) লাক্সারি বাস টিকেট।

📸

এক্সক্লুসিভ ফটোসেশান

Sundown by Karma তে চমৎকার পরিবেশে স্পেশাল ফটোসেশান।

🎭

কালচারাল ডিনার

কালচারাল প্রোগ্রাম সহ স্পেশাল নেপালি ট্র‍্যাডিশনাল ডিনার।

⚠️ বিশেষ দ্রষ্টব্য: এই প্যাকেজে ঘান্ড্রুক এর পারমিশন ফী ইনক্লুড নেই (১০০০-১২০০ নেপালি রুপির মতো খরচ হতে পারে)।

বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা

দিন ১

কাঠমান্ডু আগমন ও বিশ্রাম

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের প্রতিনিধি আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন এবং হোটেলে পৌঁছে দেবেন। হোটেলে চেক-ইন শেষে ক্লান্তি দূর করতে বিশ্রাম। বিকেলে আপনি চাইলে নিজের মতো করে কাঠমান্ডুর ব্যস্ততম ও রঙিন পর্যটন এলাকা 'থামেল' ঘুরে দেখতে পারেন। রাত্রিযাপন কাঠমান্ডুতে।
দিন ২

পোখরা যাত্রা (বাস ট্রান্সফার)

সকাল ৭:০০ টার লাক্সারি বাসে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা হবো। ৮-৯ ঘণ্টার এই দীর্ঘ ভ্রমণে আপনি নেপালের পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং ত্রিসুলি নদীর অসাধারণ সৌন্দর্য উপভোগ করবেন। বিকেলে পোখরা পৌঁছে হোটেলে চেক-ইন এবং লেকের ধারের মনোরম পরিবেশে সন্ধ্যা যাপন। রাত্রিযাপন পোখরায়।
দিন ৩

পাহাড়ী গ্রাম ঘান্ড্রুক যাত্রা

সকাল নাস্তা শেষে পোখরা থেকে রিজার্ভ গাড়িতে ঘান্ড্রুকের উদ্দেশ্যে যাত্রা। ৩.৫-৪ ঘণ্টার জিপ ভ্রমণ শেষে আমরা ঘান্ড্রুকের পাদদেশে পৌঁছাবো।
📌 বিশেষ দ্রষ্টব্য: ঘান্ড্রুক আপারে পৌঁছাতে আপনাকে প্রায় ১ ঘণ্টার একটি শর্ট ট্রেকিং বা হাঁটাপথ পাড়ি দিতে হবে। এই পথটুকু আপনার ভ্রমণের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।
বিকেলে পাথুরে ঘর ও পাহাড়ি সংস্কৃতির মাঝে রাত্রিযাপন।
দিন ৪

পোখরা প্রত্যাবর্তন ও Sundown সেশন

সকাল কাটবে ঘান্ড্রুকের পাহাড়ে মেঘেদের মিতালি দেখে। এরপর একই পথে ট্রেকিং করে নিচে নেমে পোখরার উদ্দেশ্যে রওনা। পোখরা পৌঁছেই শান্ত ফেওয়া লেকে চমৎকার বোটিং অভিজ্ঞতা। বিকেলের আভিজাত্য কাটাতে আমরা যাবো 'Sundown by Karma'-তে, যেখানে ফটোসেশন ও সূর্যাস্ত দেখার এক প্রিমিয়াম সুযোগ থাকছে। রাত্রিযাপন পোখরায়।
দিন ৫

চন্দ্রগিরি হিল ও কাঠমান্ডু প্রত্যাবর্তন

সকাল ৭:০০ টার বাসে পোখরা থেকে পুনরায় কাঠমান্ডুর উদ্দেশ্যে যাত্রা। কাঠমান্ডু পৌঁছেই আমরা সরাসরি চলে যাবো চন্দ্রগিরি হিলে। সেখানে ক্যাবল কারে চড়ে চূড়ায় উঠে হিমালয় ও পুরো কাঠমান্ডু ভ্যালির জাদুকরী ভিউ উপভোগ করা হবে। সন্ধ্যায় হোটেলে চেক-ইন এবং রাত্রিযাপন কাঠমান্ডুতে।
দিন ৬

সিটি সাইটসিয়িং ও বিদায়

সকালে কাঠমান্ডুর জনপ্রিয় ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা হবে। এরপর কেনাকাটার জন্য কিছুটা সময় নিয়ে আপনার ফ্লাইটের নির্ধারিত সময় অনুযায়ী আমাদের প্রতিনিধি আপনাকে বিমানবন্দরে পৌঁছে দেবেন। সুন্দর নেপাল ভ্রমণের স্মৃতি নিয়ে বিদায়।
⏱️
ভ্রমণ সময়ের গুরুত্বপূর্ণ তথ্য:
  • কাঠমান্ডু ⇄ পোখারা বাস ভ্রমণ: ৮.০ - ৮.৫ ঘণ্টা।
  • পোখারা ⇄ ঘান্ড্রুক জিপ ভ্রমণ: ৩.৫ - ৪.০ ঘণ্টা।
  • ঘান্ড্রুক ট্রেকিং: আপার ঘান্ড্রুক পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা সময় লাগবে।

প্যাকেজ হোটেল ও রিসোর্ট

📍 Sightseeing Highlights

Kathmandu Durbar Square
Kathmandu
Shyambhunath Temple
Kathmandu
Sundown by Karma
Pokhara
Phewa Lake
Pokhara

🍽️ Food & Dining Plan

🍳 Breakfast
কাঠমান্ডু ও ঘান্ড্রুকে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। পোখরায় বাংলাদেশি রেস্টুরেন্টে মজাদার দেশি সেট মেন্যু
🍱 Lunch
ভ্রমণ বা কাঠমান্ডু, পোখরা ও ঘান্ড্রুক যাত্রাপথের মাঝে বাইরের মানসম্মত রেস্টুরেন্টে লাঞ্চ। মেন্যুতে থাকবে হালাল/বাংলাদেশি খাবার অথবা নেপালি নন-ভেজ থালি (চিকেন/ফিশ/মাটন)।
🍗 Dinner
প্রতিদিন ডিনার হবে হোটেলের ৫-১৫ মিনিট হাঁটা দূরত্বের বাইরের রেস্টুরেন্টে। খাবারের তালিকায় থাকবে দেশি মেন্যু, নেপালি থালি অথবা মাঝে মাঝে পছন্দের KFC
🔥
স্পেশাল অফার: আপনাদের অনুরোধে যেকোনো একদিন পোখরা লেকসাইডে চমৎকার ফিশ বার-বি-কিউ ডিনারের ব্যবস্থা করা সম্ভব (শর্তসাপেক্ষ)।

🏢 Office & Policies

📍 Dhaka Office
218 Shahera Tropical Center, 5th Floor, Elephant Road, Bata Signal, Dhaka-1205.
📍 Nepal Office
First Floor, Hotel Lotus Grand, Paknajol Marg, Kathmandu, Nepal.
General Company Rules-Regulations Applicable (informed at booking).
Booking, Cancellation, and Refund Policy (informed at booking).
For Kids policy and more details, please Knock on WhatsApp.
Perfect Deal Tours reserves the right to make changes subject to negotiation.
* Previous pricing will not remain valid upon posting the latest one at our Facebook page.
হোম প্যাকেজ
ভিসা হোয়াটসঅ্যাপ