Perfect Deal Tours
Perfect Deal Tours

SHIKARA

Luxury Water Villa | Tanguar Haor

500sqft Lobby Premium AC Cabins Scenic Open Window

MB SHIKARA – Luxury Water Villa | Tanguar Haor

টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে লাক্সারি ও প্রশস্ত হাউজবোট অভিজ্ঞতা

টাঙ্গুয়ার হাওর ট্যুর প্যাকেজ-এর জগতে শিকারা হাউজবোটের (MB Shikara) সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর ৫০০ স্কয়ার ফিট প্রশস্ত লবি, যা টাঙ্গুয়ার হাওরের অন্য কোনো হাউজবোটে পাওয়া যায় না। অধিকাংশ বড় হাউজবোটে যেখানে ৮–১২টি রুম থাকলেও লবি ছোট বা নেই বললেই চলে, সেখানে শিকারা পর্যটকের স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দিয়ে মাত্র ৬টি প্রিমিয়াম এসি রুম রেখেছে। এর ফলে বোটের ভেতরে কোনো ধরনের ভিড় বা কনজেশন অনুভূত হয় না।

শিকারাতে কোনো সংকীর্ণ ব্যালকনি নেই। বরং প্রতিটি রুমে রয়েছে ৯০ ডিগ্রি ওপেন জানালা, যা খুললেই বিছানা থেকেই উপভোগ করা যায় হাওরের বিস্তীর্ণ জলরাশি, আকাশ আর প্রকৃতির অপার সৌন্দর্য। টাঙ্গুয়ার হাওরের সব হাউজবোটের মধ্যে সবচেয়ে বড় ও আরামদায়ক ওয়াশরুম শিকারার আরেকটি বড় শক্তি। পরিবার, কাপল কিংবা কর্পোরেট অতিথিদের কথা মাথায় রেখে প্রতিটি সুবিধা রাখা হয়েছে ব্যবহারবান্ধব ও প্রিমিয়াম মানের।

রুম ও ফ্যাসিলিটিজ (Room & Facilities)

  • মোট ৬টি এসি রুম, প্রতিটিতে এটাচড আধুনিক বাথরুম
  • সর্বোচ্চ ২২ জন ধারণক্ষমতা (৩ জন করে ১৮ জন রুমে এবং লবিতে ২টা ওপেন বেড আছে সেখানে ৪ জন- মোট ২২ জন)
  • শুধু মাত্র বড় গ্রুপের জন্য: যদি আপনারা বড় গ্রুপ কিংবা খরচ কমাতে চান তাহলে ৪০ জন পর্যন্ত এক্সট্রা বেড দিয়ে এরেঞ্জ করা যাবে।
  • টিভি, সাউন্ড সিস্টেম, লাইব্রেরি কর্না, ইনডোর ও আউটডোর ২টি দোলন, ফ্যামিলি ও কর্পোরেট রিল্যাক্সেশনের জন্য আরামদায়ক সিটিং অ্যারেঞ্জমেন্ট
  • টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে বড় ৫০০ স্কয়ার ফিট লাউঞ্জ
  • ইনডোর গেমস: ক্যারম, তাস
  • আউটডোর অ্যাক্টিভিটি স্পেস ও ফুটবল খেলার সুবিধা
  • ছাদ বাগান ঘাস কার্পেট
  • ডাইনিং স্পেস ও মনোমুগ্ধকর আলোকসজ্জা
  • আধুনিক ও প্রশস্ত ওয়াশরুম
  • সব ধরনের প্রয়োজনীয় সেফটি ইকুইপমেন্টস
  • অতিরিক্ত বিছানা সুবিধা

কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ (Complimentary Toiletries):

সাবানশ্যাম্পুটিস্যুহ্যান্ডওয়াশরুম স্প্রে ও এরোসল

সেরা ডিল পেতে ভিজিট করুন: Perfect Deal Tours। সুনামগঞ্জ Tanguar Haor ভ্রমণে MB Shikara-ই আপনার প্রথম পছন্দ।

রেগুলার ভাড়া তালিকা

সর্বনিম্ন ২ জন হলেই নির্দিষ্ট ডেটগুলোতে প্যাকেজ নিতে পারবেন।
রুম নাম্বার রুম টাইপ ১ রুম ২ জন (জনপ্রতি) ১ রুম ৩ জন (জনপ্রতি) মোট (রুম ভাড়া)
১০১ - ১০৬ এটাচ বাথ ও এসি ১৪,০০০/- ১০,৭০০/- ২৮,০০০/ - ৩২,১০০/-
লবি বেড নন এসি, কমন বাথ ৬,০০০/- (প্রতিজন) সর্বমোট ২৪,০০০/- (৪ জন)
জুন ২০২৬ অফার

১০% ডিস্কাউন্ট প্রাইজ (জুন মাস)

১ রুমে ২ জন ১২,৬০০/- জনপ্রতি
১ রুমে ৩ জন ৯,৬০০/- জনপ্রতি
লবি ওপেন বেড ৫,৪০০/- জনপ্রতি
ফুল বোট রিজার্ভ (১৬ জন) ১৯২,০০০ টাকা
ফুল বোট রিজার্ভ (২২ জন) ২১৬,৬০০ টাকা

চাইল্ড পলিসি (Child Policy)

  • ৪ বছরের নিচে: ফ্রী
  • ৪-১০ বছর: ২৫০০/-
  • ১০ বছরের উপরে: ৪০০০/-

প্যাকেজ অন্তর্ভুক্ত

  • আনোয়ারপুর/ তাহিরপুর থেকে পিক এন্ড ড্রপ (১ম দিন সকাল ৯ টা থেকে পরের দিন বিকাল ৬টা পর্যন্ত)
  • ফুডঃ ফুড মেন্যু অনুযায়ী
  • বিদ্যুৎঃ সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা পাবেন, যেহেতু জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবারাহ করা হয় তাই প্রতি ৩ ঘণ্টা চলার পর ১ ঘণ্টা বন্ধ থাকবে
  • লাইফ জ্যাকেট, সাধারণ রুম এমিনেটিস

প্যাকেজ অন্তর্ভুক্ত নয়

  • কোন ধরণের ছোট নৌকা রাইড, বাইক রাইড, অটো রাইড, শিমুল বাগান এন্ট্রি ফি
  • ব্যাক্তিগত খরচ, ইমার্জেন্সি মেডিক্যাল, দুর্ঘটনা ক্ষতিপূরণ
  • ফুড মেন্যুর বাইরে কোন খাবার
  • এসি রাত ২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত টোটালি বন্ধ থাকবে কিন্তু বিদ্যুৎ সুবিধা থাকবে।
নোটঃ বুকিং করার আগে সব কিছু ভালভাবে পড়ে তারপর বুকিং করতে হবে, অন্যথায় কোনো আপত্তি থাকলে গ্রহণযোগ হবে না। প্যাকেজে যেকোন পরিবর্তন করতে পারবেন সেজন্য বুকিং এর আগে আমাদের কাছ থেকে পরিবর্তন লিখিত নিবেন।

Premium Accommodation / হাউজবোট

Tanguar Haor (Luxury Stay)
MB SHIKARA Houseboat | এমবি সিকারা
সাহেব বাজার ঘাট, সুনামগঞ্জ (মূল পয়েন্ট)।
Feature: টাঙ্গুয়ার হাওরের অন্যতম লাক্সারি হাউজবোট, এটাচ বাথ এবং প্রিমিয়াম ইন্টেরিয়র সমৃদ্ধ।

MB SHIKARA – Tanguar Haor Trip Itinerary 2026

Day 01 টাঙ্গুয়ার হাওর যাত্রা ও নিলাদ্রি রাত্রিযাপন
ব্রেকফাস্ট করে সকাল ১০টায় আনোয়ারপুর (তাহিরপুর) ঘাট থেকে বোট ছেড়ে যাবে- টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। (বেলা ১২টায় চা – সিঙ্গারা নাস্তা)। হাওরে দাপিয়ে দুপুর নিলাদ্রীর উদ্দেশ্যে রওয়ানা (দুপুর ২টায় লাঞ্চ), বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায়ে হেঁটে ঘুরে দেখবেন নিলাদ্রি লেক, টেকেরঘাট, লাকমাছড়া ও আশ পাশের বর্ডার। সন্ধ্যার দিকে বোটে ফিরে এসে নাস্তা করবেন।
রাত্রিযাপন: নিলাদ্রি (MB Shikara)।
Day 02 জাদুকাটা নদী, শিমুল বাগান ও বারিক্কাটিলা ভ্রমণ
সকাল ৭টায় জাদুকাটার উদ্দেশ্যে বোট ছেড়ে যাবে (এপ্রিল, মে এবং জুন মাসে পানি কম অথবা পাহাড়ি ঢলের কারণে বোট জাদুকাটা যাবেনা তাই জাদুকাটা, বারিক্কাটিলা, শিমুল বাগান অটো দিয়ে ঘুরনো হবে) ৮টায় ব্রেকফাস্ট, ১১ টায় হাল্কা নাস্তা এবং গোসল করে দুপুর ২টায় লাঞ্চ। বিকালা ৫টায় চা বিস্কুট। সন্ধ্যায় ৬টায় চেক আউট।
ভ্রমণ সমাপ্তি: তৃপ্তির স্মৃতি নিয়ে সুনামগঞ্জ থেকে বিদায়।
ভ্রমণ স্পটঃ ১। ওয়াচ-টাওয়ার, টাঙ্গুয়ার হাওর, ২। নিলাদ্রী, টেকেরঘাট ৩। লাকমাছড়া ৪। জাদুকাটা ৫। বারিক্কাটিলা ৬। শিমুল বাগান।
নোটঃ খারাপ আবহাওয়া, পাহাড়ি ঢল, স্রোত, বাতাস, ঢেউ, ঝড়-বৃষ্টি এবং অতিরিক্ত ট্যুরিস্টের চাপের তারিখে রুট প্ল্যান চেইঞ্জ হতে পারে।

CONFIRMATION & CANCELLATION POLICY

শিকারার বুকিং ও ক্যান্সেলেশন নীতিমালা

বুকিং নীতিমালা

  • বুকিং নিশ্চিত করতে মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম প্রদান করে ইনভয়েস গ্রহণ করতে হবে।
  • বাকি ৫০% পরিশোধ করতে হবে ট্রিপের দিনে, বোট ছাড়ার আগেই। কোন প্রকার বকেয়া গ্রহণযোগ্য হবেনা।
  • পেমেন্ট করা যাবে অফিসে এসে, ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশ-নগদে (চার্জ প্রযোজ্য)।
  • ক্রেডিট কার্ডের ক্ষেত্রে EMI সুবিধা উপলব্ধ (শর্তসাপেক্ষে)।

ক্যান্সেলেশন নীতিমালা

  • • ৩০ দিন বা তার বেশি আগে: ক্যান্সেলেশনে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য।
  • • ১৫-২৯ দিনের মধ্যে: অগ্রিম টাকার ২০% ক্যান্সেলেশন ফি হিসেবে কেটে নেওয়া হবে।
  • • ১৪ দিনের কম সময়: কোনো টাকা ফেরতযোগ্য নয় (নন-রিফান্ডেবল)।
  • • আবহাওয়া: আবহাওয়ার কারণে বোট চলাচল বন্ধ হলে তারিখ পরিবর্তন করা যাবে, তবে টাকা ফেরতযোগ্য নয়।
  • • রাজনৈতিক অস্থিরতা: হরতাল অবরোধে বা রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো ক্যান্সেলেশন গ্রহণযোগ্য হবেনা।

গুরুত্বপূর্ণ মন্তব্যঃ বুকিং করার আগে ভালভাবে পড়ে তারপরে বুকিং করুন

সুনামগঞ্জের ভৌগলিক অবস্থানের দিক থেকে কিছু এলাকা অতি-নিন্মাঞ্চল যার ফলে প্রতি বছর মে মাসের পর থেকে হঠাৎ হঠাৎ পাহাড়ি ঢলের কারণে এসব নিন্ম এলাকাগুলো প্লাবিত হয়, যা টাঙ্গুয়ার হাওড় ট্রিপে প্রভাব ফেলেনা এবং সাংবাদিকদের নিউজের ভাষায় বন্যা বলে হেড-লাইন করা হয়। আপনার বুকিং করা তারিখের আগে এমন নিউজের উপর ভিত্তি করে কোনো ক্যান্সেল বা ডেট চেইঞ্জ করা যাবে না।

বন্যার পরিস্থিতি: বন্যার পরিস্থিতি বা আগাম বন্যার আশঙ্কা থাকলে সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং হাউজবোট মালিক সমিতির নির্দেশনায় বোট চলাচল নিষিদ্ধ করলে ভ্রমণ তারিখ পরিবর্তন করতে পারবেন (ডেট ফাকা থাকা সাপেক্ষে)।

নির্দেশনা মেনে চলতে হবেঃ

  • ঝড় তুফান বা বৈরি আবহাওয়া অথবা হঠাৎ বেশি বাতাস থাকলে পিক এন্ড ড্রপ ঘাট পরিবর্তন হতে পারে।
  • রাতে বোট ভাসানো বা চালানো সম্পুর্ণ নিষেধ।

Bus Operations (Dhaka ⇄ Sunamganj)

Full List of AC & Non-AC Services for Tanguar Haor Travelers

DEPARTURE: DHAKA ➔ SUNAMGANJ
Operator & Coach Departure Time Service Type Tickets
Ena Transport Pvt LtdHyundai / Hino AC & Non-AC 08:00 AM - 11:30 PMMohakhali / Sayedabad MOST POPULAR Book Now
Hanif EnterpriseHino 1J AC & Non-AC 09:00 AM / 10:30 PMGabtoli / Sayedabad DAILY SERVICE Book Now
Shyamoli ParibahanHino RM2 / Non-AC 08:30 AM / 11:15 PMSayedabad / Kalyanpur RELIABLE Book Now
Saudia ParibahanMercedes-Benz / Hino AC 10:00 AM / 10:45 PMGabtoli / Sayedabad AC COACH Book Now
Mamun ParibahanHino Non-AC Coach 08:00 AM / 11:00 PMSayedabad / Fakirapool ECONOMY Book Now
Al-Mubarak ParibahanHino 1J Non-AC 09:30 PM / 11:30 PMSayedabad / Arambagh LOCAL FAVORITE Book Now
Tanguar Haor & MB Shikara: সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ এবং লাক্সারি হাউজবোট MB SHIKARA নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে। একটি নিরাপদ, সাশ্রয়ী এবং প্রিমিয়াম Tanguar Haor Tour Package নিশ্চিত করতে আমরা পর্যটকদের সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর উত্তর এখানে সাজিয়েছি:

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সেরা সময় কোনটি? +
টাঙ্গুয়ার হাওরের প্রকৃত রূপ উপভোগ করার সেরা সময় হলো বর্ষাকাল (জুন থেকে সেপ্টেম্বর)। এই সময়ে হাওর কানায় কানায় পূর্ণ থাকে। তবে নীল জলরাশি এবং স্বচ্ছ পানি দেখতে চাইলে অক্টোবর থেকে নভেম্বর মাসে আমাদের Tanguar Haor Tour Package বেছে নিতে পারেন। শীতকালে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) অতিথি পাখি দেখতে পর্যটকরা বেশি ভিড় করেন।
MB SHIKARA হাউজবোট বুকিং করব কিভাবে? +
বুকিং করা একদম সহজ! আপনি আমাদের ওয়েবসাইট Perfect Deal Tours-এ গিয়ে অনলাইনে বুকিং করতে পারেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে এসে বুকিং মানি জমা দিয়ে ইনভয়েস সংগ্রহ করতে পারেন। সাধারণত মোট ভাড়ার ৫০% অগ্রিম দিয়ে সিট কনফার্ম করতে হয়।
হাউজবোটে কি ফ্যামিলি বা কাপলদের জন্য আলাদা রুম আছে? +
হ্যাঁ, আমাদের MB SHIKARA হাউজবোটে ফ্যামিলি এবং কাপলদের প্রাইভেসি নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রয়েছে। আমাদের প্রতিটি কেবিন সুসজ্জিত এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা আছে। কাপলদের জন্য আমরা প্রাইভেট রুম এবং ফ্যামিলির জন্য বড় সাইজ কেবিন অফার করে থাকি।
প্যাকেজে খাবার মেনুতে কি কি থাকে? +
আমাদের Tanguar Haor Tour Package-এর মূল আকর্ষণ হলো টাঙ্গুয়ার হাওরের টাটকা মাছ এবং স্থানীয় হাঁস ভুনা। এছাড়া ব্রেকফাস্টে খিচুড়ি, দুপুরে দেশি মুরগি ও হরেক রকমের ভর্তা এবং রাতে স্পেশাল চায়নিজ সেট মেনু বা বার-বি-কিউ ডিনারের ব্যবস্থা থাকে। আমাদের খাবারে ঘরোয়া স্বাদ নিশ্চিত করা হয়।
নিলাদ্রি লেক এবং জাদুকাটা নদী কি প্যাকেজে অন্তর্ভুক্ত? +
অবশ্যই! আমাদের ২ দিন ১ রাতের স্ট্যান্ডার্ড প্যাকেজে ওয়াচ-টাওয়ার, নিলাদ্রি লেক (টেকেরঘাট), লাকমাছড়া, জাদুকাটা নদী, বারিক্কাটিলা এবং শিমুল বাগান কভার করা হয়। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা প্রতিটি স্পটেই পর্যটকদের নিয়ে যাই।
হাউজবোটে পানির ব্যবস্থা এবং নিরাপত্তা কেমন? +
আমাদের বোটে খাবারের জন্য বিশুদ্ধ ফিল্টার পানি এবং ব্যবহারের জন্য স্বচ্ছ নদী/টিউবওয়েলের পানি সরবরাহ করা হয়। নিরাপত্তার জন্য পর্যপ্ত লাইফ জ্যাকেট এবং অভিজ্ঞ চালক ও গাইড সার্বক্ষণিক সাথে থাকেন। রাতে বোট নিরাপদ ঘাটে নোঙর করা থাকে, তাই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
বৃষ্টি হলে কি ট্যুর বাতিল করা হয়? +
টাঙ্গুয়ার হাওরে বৃষ্টির সৌন্দর্যই আলাদা। বৃষ্টি হলে সাধারণত ট্যুর বাতিল হয় না, বরং হাউজবোটে বসে বৃষ্টি উপভোগ করা যায়। তবে আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত থাকলে বা জেলা প্রশাসন থেকে নিষেধাজ্ঞা থাকলে আমরা ভ্রমণ তারিখ পরিবর্তনের সুযোগ দিয়ে থাকি।

Luxury Tanguar Haor Tour (MB SHIKARA Houseboat)

৳ ১২,৬০০ জনপ্রতি (এসি রুম - ২ জন) *১০% জুন ডিস্কাউন্ট এপ্লাইড
৳ ৯,৬৩০ জনপ্রতি (এসি রুম - ৩ জন)
৳ ৫,৪০০ জনপ্রতি (লবি বেড)
  কাস্টমাইজড ট্যুর   01711-382370 Office Time: 11AM - 08PM Last Update: May 12, 2026
Sikkim Darjeeling Tour Package EMI Facility

১২ মাস পর্যন্ত EMI সুবিধা

আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে ১২ মাস পর্যন্ত সহজ কিস্তিতে Sikkim Darjeeling Tour Package বুক করুন।

৩০টি ব্যাংকের কার্ড ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য

Are you planning to explore the

TANGUAR HAOR

Then WE are here to keep surprising you. We are

100% Trusted Tour Operator

in Bangladesh.

PERFECT DEAL TOURS

Your premier Tanguar Haor Tour Operator. Experience the luxury of MB SHIKARA houseboat with our safest family, couple & corporate-friendly travel packages.

We have different types of

Tour Packages all over in

BANGLADESH

for Couples & Family. The Cloud

Kingdom Sajek Valley,

One & only Coral Island Saint

Martin,

the largest sweet-water swamp

Tanguar Haor,

world's largest mangrove forest

Sundarban,

queen of hills

Bandarban,

land of two leaves & a bud

Sreemangal,

longest beach in the world

Cox's Bazar.

We also offer packages in

India, Nepal, Bhutan,

Sikkim Darjeeling

Tour Packages from Dhaka

Vietnam, Malaysia,

Singapore, Thailand,

Sri Lanka

International Tour Packages