Perfect Deal Tours

মালয়েশিয়া ভিসা আবেদন

সহজ ও দ্রুত মালয়েশিয়া ভিসা প্রসেসিং সেবা

মালয়েশিয়া ভিসা প্রসেসিং ফি ৳ ৫,৫০০ ই-ভিসা (E-Visa) | ৬ মাস মেয়াদ 📞 আবেদন করতে কল করুন

মালয়েশিয়া সম্পর্কে তথ্য (General Info)

রাজধানী কুয়ালালামপুর
সময় অঞ্চল GMT + 8
টেলিফোন কোড + 60
মুদ্রা মালয়েশিয়ান রিংগিত (MYR)
এম্বাসি ঠিকানা বারিধারা, ঢাকা-১২১২

ভ্রমণ ও কারেন্সি গাইড

১ MYR = ২৭.৫ BDT (আজকের রেট)

ভ্রমণের সেরা সময়: ডিসেম্বর - এপ্রিল

গুরুত্বপূর্ণ তথ্য:
  • ভিসা প্রসেসিং সময়: ৫-৭ কার্যদিবস।
  • ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।
  • পাসপোর্টের মেয়াদ নূন্যতম ৬ মাস থাকতে হবে।
📋 প্রয়োজনীয় ডকুমেন্ট (সবার জন্য)
মূল পাসপোর্ট: নূন্যতম ৭ মাস মেয়াদসহ সকল পুরাতন পাসপোর্ট।
ছবি: ২ কপি (৩৫x৫০ মিমি, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার)।
ব্যাংক স্টেটমেন্ট: বিগত ৬ মাসের সীল ও স্বাক্ষরসহ অরিজিনাল কপি।
সলভেন্সি সার্টিফিকেট: ব্যাংক থেকে অ্যাকাউন্ট সলভেন্সি লেটার।
অন্যান্য: এনআইডি (NID) কার্ডের ফটোকপি এবং ভিজিটিং কার্ড।
🔹 অফিস থেকে অনাপত্তিপত্র (NOC Letter)।
🔹 অফিশিয়াল আইডি কার্ডের ফটোকপি।
🔹 বিগত ৩ মাসের স্যালারি পে-স্লিপ (যদি থাকে)।
🔹 আপডেট ট্রেড লাইসেন্স (ইংরেজি অনুবাদ ও নোটারি)।
🔹 কোম্পানির লেটার হেড প্যাড ও ভিজিটিং কার্ড।
🔹 লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস।
🔹 স্বামী-স্ত্রী: নিকাহনামা/ম্যারেজ সার্টিফিকেটের ইংরেজি অনুবাদ ও নোটারি।
🔹 সন্তান: জন্ম নিবন্ধনের ইংরেজি অনুবাদ ও নোটারি কপি।
🔹 শিক্ষার্থী: স্টুডেন্ট আইডি কার্ড এবং ছুটির পত্র (Leave Letter)।
🔹 স্পন্সরশিপ: স্পন্সর কর্তৃক ১টি কভার লেটার বা অঙ্গীকারনামা।
🔹 ডাক্তার: বিএমডিসি (BMDC) সার্টিফিকেটের ফটোকপি।
🔹 আইনজীবী: বার কাউন্সিল সার্টিফিকেটের ফটোকপি।
🔹 অবসরপ্রাপ্ত: পেনশন বুক বা রিটায়ারমেন্ট ডকুমেন্টস।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: জনপ্রতি নূন্যতম ৬০,০০০-৮০,০০০/- টাকা ব্যাংক ব্যালেন্স থাকা প্রয়োজন। ই-ভিসা সাধারণত ৩-৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। সকল অনুবাদ কপি অবশ্যই নোটারি করা হতে হবে।

মালয়েশিয়া ই-ভিসা ও ইমিগ্রেশন গাইড: ঝামেলামুক্ত ভ্রমণের পূর্ণাঙ্গ তথ্য

💳 ব্যাংক স্টেটমেন্ট ও আর্থিক স্বচ্ছতা

মালয়েশিয়া ভিসার জন্য ব্যাংক ব্যালেন্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অ্যাকাউন্ট স্ট্যাবিলিটি। হঠাৎ বড় অংকের টাকা জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা ৫০% কমে যায়। চেষ্টা করুন গত ৬ মাসে নিয়মিত লেনদেন দেখাতে। জনপ্রতি নূন্যতম ৬০-৭০ হাজার টাকা ব্যালেন্স থাকা নিরাপদ বলে ধরা হয়।

📄 ই-ভিসা (E-Visa) বনাম স্টিকার ভিসা

বর্তমানে মালয়েশিয়া ই-ভিসা দ্রুত পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, ই-ভিসার ক্ষেত্রে আপনার MDAC (Malaysia Digital Arrival Card) পূরণ করা বাধ্যতামূলক। এটি মালয়েশিয়া নামার অন্তত ৩ দিন আগে অনলাইনে করতে হয়। এছাড়া ই-ভিসার প্রিন্ট কপি অবশ্যই কালার হতে হবে।

👨‍👩‍👧 ফ্যামিলি ট্রাভেলারদের জন্য টিপস

পরিবারের সাথে গেলে ইমিগ্রেশন অনেক সহজ হয়। তবে যদি স্বামী-স্ত্রী আলাদা পেশার হন, তবে উভয়ের এনওসি (NOC) বা ট্রেড লাইসেন্স ক্লিয়ার থাকতে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সাথে রাখা ইমিগ্রেশনে কাজে আসতে পারে।

🏨 কনফার্ম হোটেল ও রিটার্ন টিকিট

মালয়েশিয়া ভ্রমণের জন্য শুধুমাত্র টিকিট কাটলেই হয় না, আপনার রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং অবশ্যই ভেরিফাইড হতে হবে। ইমিগ্রেশন অফিসার অনেক সময় সরাসরি হোটেলে ফোন করে বুকিং চেক করেন, তাই ডামি বুকিং এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ।

সিঙ্গেল ট্রাভেলার ও ডিপোর্টেশন এলার্ট!

বর্তমানে যারা সিঙ্গেল (একা) মালয়েশিয়া ভ্রমণে যান, তাদের ইমিগ্রেশনে বেশ কড়া জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। অনেক সময় যথাযথ তথ্য দিতে না পারায় কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বাংলাদেশীদের ফেরত (Deport) পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটি এড়াতে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন:
১. নগদ ডলার: সাথে নূন্যতম ১০০০ ইউএস ডলার বা সমপরিমাণ রিংগিত নগদ রাখুন।
২. ভ্রমণ পরিকল্পনা: আপনি মালয়েশিয়ায় কোথায় কোথায় ঘুরবেন তার একটি লিখিত প্ল্যান সাথে রাখুন।
৩. পেশার প্রমাণ: আপনার ভিজিটিং কার্ড এবং অফিস আইডি বা ট্রেড লাইসেন্স সাথে রাখুন যা প্রমাণ করে আপনি বাংলাদেশে ভালো অবস্থানে আছেন।

মালয়েশিয়া ভিসা রিজেক্ট হওয়ার প্রধান কারণসমূহ

  • ১. ছবির ব্যাকগ্রাউন্ডে শ্যাডো বা অস্পষ্ট ছবি ব্যবহার করা।
  • ২. পাসপোর্টের তথ্য ও ই-ভিসা ফর্মের তথ্যে গরমিল থাকা।
  • ৩. ব্যাংক স্টেটমেন্টে লেনদেনের সামঞ্জস্য না থাকা।
  • ৪. আগের কোনো মালয়েশিয়া ভ্রমণের ওভারস্টে (Overstay) রেকর্ড থাকা।
  • ৫. ভিজিটিং কার্ড বা এনওসি-তে দেওয়া ফোন নাম্বারে এম্বাসি থেকে কল করে না পাওয়া।

আপনার মালয়েশিয়া ভ্রমণ হোক আনন্দদায়ক

কুয়ালালামপুর (KL), লংকাউই (Langkawi), গেন্টিং হাইল্যান্ড (Genting) অথবা পেনাং—যেখানেই ঘুরতে চান না কেন, সঠিক ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন গাইডলাইন মেনে চললে আপনার যাত্রা হবে নিরাপদ। আমরা আপনাকে সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে ভিসা প্রাপ্তি এবং ইমিগ্রেশন রিলেটেড সকল পরামর্শ দিয়ে সহযোগিতা করি।

MDAC (Malaysia Digital Arrival Card) আবেদন

মালয়েশিয়ায় প্রবেশের ৩ দিন আগে (৭২ ঘণ্টার মধ্যে) অনলাইনে MDAC ফরম পূরণ করা বাধ্যতামূলক। এটি ছাড়া ইমিগ্রেশন পার হওয়া সম্ভব নয়। আপনি নিচের অফিসিয়াল লিঙ্ক থেকে এটি পূরণ করতে পারবেন।

অফিসিয়াল MDAC আবেদন লিঙ্ক

* আপনি চাইলে আমাদের মাধ্যমেও নির্ভুলভাবে MDAC ফরম পূরণ করে নিতে পারেন।